সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২০:২০ অপরাহ্ণ, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রীকে ডাকসুসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ডাকসুসহ ছাত্রসংসদ নির্বাচন দেন। ’

ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মেধা, যোগ্যতা আর আচারণের মাধ্যমে ছাত্রলীগকে আকর্ষণীয় করতে হবে। অনুপ্রবেশকারীদের থেকে ছাত্রলীগকে সাবধান থাকতে হবে। আমরা পরগাছামুক্ত ছাত্রলীগ চাই।

নিয়মিত শিক্ষার্থীর মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। যেন বতর্কিতরা কমিটিতে স্থান না পায়।

দেশের অগ্রগতিতে সাম্প্রদায়িকত বাধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের মহাসড়কে আজ প্রধান বাধা উগ্র সাম্প্রদায়িকতা। এখান থেকে আজ ছাত্রলীগকে এটির বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে হবে পরাজিত করার।

অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর !

আপডেট সময় : ০৫:২০:২০ অপরাহ্ণ, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭