রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইসি গঠন নিয়ে আওয়ামী লীগের সাথে রাষ্ট্রপতির বৈঠক ১১ জানুয়ারি!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠনে আলোচনার জন্য আওয়ামী লীগ ও অন্য পাঁচটি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, গতকাল আওয়ামী লীগ ও অপর পাঁচটি রাজনৈতিক দলের অফিসের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতি আগামী ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন এবং ১১ জানুয়ারি আওয়ামী লীগের সাথে আলোচনা করবেন।

আগামী মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে রাষ্ট্রপতি গত ১৮ ডিসেম্বর প্রথম বিএনপির সাথে আলোচনা করেন।

রাষ্ট্রপতি জাতীয় পার্টি, এলডিপি, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট এবং জাতীয় পার্টির (মঞ্জু) সঙ্গেও আলোচনা করেন।

আগামীকাল তরিকত ফেডারেডশন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাথে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে। এছাড়া ৪ জানুয়ারি বাংলাদেশের সাম্যবাদী দল, ৫ জানুয়ারি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং ৭ জানুয়ারি বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসবি) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

ইসি গঠন নিয়ে আওয়ামী লীগের সাথে রাষ্ট্রপতির বৈঠক ১১ জানুয়ারি!

আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭