রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ড : নানকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ সোমবার এক বিবৃতিতে বলেন, জাহাঙ্গীর কবির নানকের উস্কানীমূলক মিথ্যা বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি। আমরা সংসদ সদস্য লিটনের হত্যার নিন্দা এবং ওই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছি। তা সত্ত্বেও কোনো রকম তদন্ত ছাড়াই জাহাঙ্গীর কবির নানক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রতি ইঙ্গিত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর হীন উদ্দেশ্যেই তিনি এ হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। নিহত মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রীর বক্তব্যে এবং বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্টে মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার ব্যাপারে আওয়ামী লীগের দলীয় কোন্দলের দিকেই ইঙ্গিত দেয়া হয়েছে। পুলিশের গোয়েন্দারা বলেছে, খুনিরা এমপি লিটনের পূর্ব পরিচিত। এমপি লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন। অথচ তা উপেক্ষা করে আওয়ামী লীগের নেতারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দিকে ইঙ্গিত দিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয়। প্রকৃত খুনিদের আড়াল করার জন্যই এসব বক্তব্য দেয়া হচ্ছে বলে অনেকেই ধারণা করছেন।

বিবৃতিতে জামায়াতের এ নেতা সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনে হত্যাকাণ্ড ও তার পরবর্তী ঘটনাগুলোর বিচারবিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি প্রদান এবং এ ঘটনার সাথে অন্যায়ভাবে জড়িয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের যেসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে নিঃর্শতভাবে মুক্তি দেয়ার দাবি জানান।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ড : নানকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের!

আপডেট সময় : ১২:০৯:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭