বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ফল, নাকি ফলের রস? কোনটি বেশি ভালো…

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৩:৩১ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের বাইরে থেকে এক প্রিয়জন জিজ্ঞেস করলেন, এ দেশে খুব ভালো ফলের রস বা জুস পাওয়া যায়। ডায়াবেটিসের রোগীর সেটা গ্রহণ করা ঠিক হবে কি? যদি সেই জুসে ‘নো অ্যাডেড সুগার’ লেখা থাকে?

 আসুন, জেনে নিই গোটা ফল ভালো, নাকি ফলের রস বানিয়ে পান করা বেশি স্বাস্থ্যকর। বাজারজাত করা ফলের রসে বেশির ভাগ ক্ষেত্রেই ফ্রুকটোজ সিরাপ মেশানো হয়। কেউ কেউ মনে করেন, ফ্রুকটোজ হয়তো গ্লুকোজের মতো ক্ষতিকর নয়। এই ধারণা ভুল। ফ্রুকটোজও সহজ শর্করা বা চিনি, যা দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। ‘নো অ্যাডেড সুগার’ লেবেল লাগানো থাকলেও জুসে কিন্তু ফলের চেয়ে ক্যালরি ও শর্করা বেশি। এমনকি যদি আপনি বাড়িতে তাজা ফল চিপে বা ব্লেন্ড করে জুস বানান এবং তাতে কোনো বাড়তি চিনি না মেশান—তারপরও। কীভাবে? গোটা ফলে যে ফাইবার বা আঁশ থাকে, তা ফলের গ্লাইসেমিক সূচক কমিয়ে দেয়। বেশি আঁশ থাকার কারণে ফলের শর্করা রক্তে সহজে মেশে না বা সহজেই রক্তে শর্করা বাড়ায় না। কিন্তু জুসে এই আঁশ থাকে না। পড়ে থাকে কেবল ফলের চিনি। যেমন এক গ্লাস বা ২৫০ মিলিলিটার জুসে ১০ চামচের মতো চিনি থাকতে পারে, যদিও আপনি তাতে কোনো চিনি মেশাননি। কমলার কোয়াগুলোর পাতলা সাদা আবরণীতে আছে আঁশ, ফ্ল্যাভনয়েড নামের উপাদান। আপনি যখন তা চিপে কেবল রস বের করে নিলেন, তখন রইল বাকি কেবল চিনিটুকু। এ ছাড়া এক গ্লাস কমলার রস বানাতে পাঁচ থেকে ছয়টি কমলা লাগবে আপনার। সেটা আপনার জন্য একটু বেশি হয়ে যায় বৈকি, বিশেষ করে যদি ডায়াবেটিস থাকে। শুধু ডায়াবেটিসের রোগী কেন, যারা ক্যালরি মেপে খেতে চান, তাঁদেরও গোটা ফলই খাওয়া ভালো। কেন, তা জেনে নেওয়া যাক।

একটি কমলা: ৬২.৯ ক্যালরি, এক গ্লাস তাজা কমলার রস: ১১০ ক্যালরি

একটি আপেল: ৮৭.৯ ক্যালরি, এক গ্লাস আপেলের জুস: ১২০ ক্যালরি

এক গ্লাস স্ট্রবেরি মিল্কশেক: ১৯৮ ক্যালরি

এক গ্লাস কোমল পানীয়: ১৩৮ ক্যালরি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফল, নাকি ফলের রস? কোনটি বেশি ভালো…

আপডেট সময় : ০২:১৩:৩১ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭