রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে নিহত ১২ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

থার্টিফার্স্ট নাইট উদযাপনকালে ব্রাজিলে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে হামলাকারীর সাবেক স্ত্রী এবং তার আট বছরের পুত্রও রয়েছে। এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। একপর্যায়ে বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে নিহত হয়।

গত শনিবার রাতে দক্ষিণপূর্বাঞ্চলীয় ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ হামলা চালায় রামিস ডি এরাইউজো (৪৬) নামের ওই বন্দুকধারী। এ সময় ওই ভবনের বাথরুমে পালিয়ে বেঁচে যান চারজন।

সাও পাওলো রাজ্যের পুলিশ জানিয়েছে, দাম্পত্য বিচ্ছেদ নিয়ে হামলাকারী তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) ওপর ক্ষুব্ধ ছিল। শনিবার দিবাগত রাতে বন্দুকের গুলির শব্দে লোকজন ছোটাছুটি শুরু করে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই ভবনের পাশের বাসিন্দারাও গুলির শব্দ পেয়েছিলেন। তবে তাদের ধারণা ছিল, এটা  বর্ষবরণের আতশবাজি। কিন্তু গুলিতে আহত একজন পাশের ভবনে গিয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা সতর্ক হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে নিহত ১২ !

আপডেট সময় : ০৬:৪৬:২২ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭