রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় এমপি লিটন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৭:১১ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ জানুয়ারি) তৃতীয় জানাজা শেষে বিকাল সোয়া ৪টার দিকে বামনডাঙ্গা পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হয়।

জানাজায় অংশ নেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুখ, জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা উপজেলার নেতাকর্মী ও কয়েক হাজার মানুষ।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় এমপি লিটন !

আপডেট সময় : ০৬:১৭:১১ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭