বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গায় দুটি স্থান থেকে অস্ত্র গুলিসহ এক ডাকাত গ্রেফতার !

  • আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

মুরাদ হোসেন. চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৯.০৮.২০১৭):
চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থান থেকে পুলিশ অস্ত্র ও গুলিসহ এক ডাকাত সদস্যকে
গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে আলমডাঙ্গার রোয়াকুলি ও জীবননগরের গয়েশপুর
গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার
তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ।
গ্রেফতারকৃত ডাকাত সদস্য হল- আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়চাপড়া গ্রামের
মৃত গনি মন্ডলের ছেলে আজিজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে রোয়াকুলি মাঠপাড়ায় সশস্ত্র একদল
ডাকাত অবস্থান করছিল। এসময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আলমডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গায় ফিরছিল। ডাকাত দল তাদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করলে। পুলিশ
প্রতিরোধ করলে পিছু হাটে। পুলিশ ডাকাত সদস্য আজিজুলকে গ্রেফতার করে। পরে তার
দেহ তল্লাশি করে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
আপর দিকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে
পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গায় দুটি স্থান থেকে অস্ত্র গুলিসহ এক ডাকাত গ্রেফতার !

আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭