বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ডোকালাম সীমান্তে সেনা অভিযানের পথে চীন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোকলাম থেকে ভারতীয় সেনা হটাতে ছোটখাটো মিলিটারি অপারেশন চালাতে চলেছে চীন। আগামী দু’সপ্তাহের মধ্যেই চীন এই অপারেশন চালাবে।

সম্প্রতি চৈনিক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস্-এ এই খবর প্রকাশিত হয়েছে। গ্লোবাল টাইমস্-এ প্রকাশিত খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে ডোকলামে ভারত ও চীন সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। বার বার বলা সত্ত্বেও ভারত পিছু হটছে না। আর সে কারণেই চীনের এই সিদ্ধান্ত।

হু ঝিইয়ং নামে সাংহাই অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর এক রিসার্চ ফেলোকে উদ্ধৃত করে এই রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল টাইমস। রিপোর্টে হু ঝিইয়ং জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়কে সেনা প্রত্যাহার করতে বলবে চীন। তা যদি না করা হয় তা হলে আগামী দু’সপ্তাহের মধ্যেই ওই অভিযান হবে। কারণ আর বেশি দিন চীনের সীমান্তে ভারতীয় সেনার অনুপ্রবেশ সহ্য করবে না চীন।

গত বৃহস্পতিবার সংসদে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ যুদ্ধের পথে না গিয়ে কূটনৈতিক পথেই ডোকালাম সমস্যা সমাধানের কথা বলেছিলেন।

এ জন্য দু’দেশকেই আগে ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং তার পর আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার কথা বলেন সুষমা। এর এক দিন পরেই চীনের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ডোকালাম সীমান্তে সেনা অভিযানের পথে চীন !

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭