বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পেঁয়াজের ঝাঁঝে কেন চোখে পানি আসে ?

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৪:০০ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পেঁয়াজ কাটতে গেলে সবারই চোখ থেকে পানি পড়ে। কেন এমন হয়, সেটা অনেকেই ভেবেছেন। কারণ জানার চেষ্টাও করেছেন বিজ্ঞানীরা। তবে এতদিন প্রকৃত কারণ জানা যায়নি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালি বিজ্ঞানী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও তার সহযোগী বিজ্ঞানীরা পেঁয়াজের ঝাঁঝে চোখ থেকে পানি পড়ার কারণ খুঁজে বার করেছেন।

তারা জানিয়েছেন, পেঁয়াজ থেকে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর নামে এক ধরনের যৌগিক পদার্থ বের হয়। এর ফলেই চোখ থেকে পানি পড়ে।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সুরজিৎ জানান, একটি বিশেষ উৎসেচকই যে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর নামক যৌগিক পদার্থ গঠনে সাহায্য করে, সেটা বিজ্ঞানীরা আগেই জানতে পেরেছিলেন। তবে পেঁয়াজের মধ্যে কীভাবে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর তৈরি হয়, সেটা এতদিন জানা যায়নি। সেই কারণেই তারা গবেষণার কৌশল বদল করেন। বিজ্ঞানীদের দল ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টরের স্ফটিক গঠন নির্ধারণ করেন এবং সেটি পরীক্ষা করেন। স্ফটিক গঠনের মাধ্যমে বিজ্ঞানীরা উৎসেচকের গোটা কাঠামো দেখতে পান।

বিজ্ঞানীরা বলছেন, পেঁয়াজের মধ্যে একটি স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। সেই কারণে পেঁয়াজ কাটলেই ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর বেরিয়ে আসে। এই যৌগিক পদার্থ বিরল। এখনও পর্যন্ত মাত্র চারটি জীবের মধ্যে এই যৌগিক পদার্থ দেখতে পাওয়া গিয়েছে। ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং দ্রুত উধাও হয়ে যায়। ফলে এটি কীভাবে তৈরি হয়, সেটা এখনও জানতে পারেনি বিজ্ঞানীরা।

জাপানে এক ধরনের পেঁয়াজ পাওয়া যায়, যা কাটলে চোখ থেকে পানি বের হয় না। বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের পেঁয়াজে ল্যাক্রিম্যাটরি ফ্যাক্টর থাকে না। সেই কারণেই চোখ থেকে জল বের হয় না। তবে এই পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ফলে সাধারণ মানুষকে পেঁয়াজের ঝাঁঝ সহ্য করতেই হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পেঁয়াজের ঝাঁঝে কেন চোখে পানি আসে ?

আপডেট সময় : ০১:১৪:০০ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭