সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

এই সরকার দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না : ফখরুল

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকার সঠিক আইন প্রণয়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে সদর থানা বিএনপির সম্মেলনে জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা আইনের কথা বলিনি। কারণ এখন যারা আইন তৈরি করবে তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয়। সুতরাং তাদের দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না। আমরা বলেছি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ’

এই বিএনপি নেতা বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। ২০১৪ সালের ৫ জানুয়ারি এ দেশের শতকরা পাঁচজন ভোটারও তাদের ভোট দেয়নি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সুকৌশলে এ দেশে বিরোধী দল যাতে রাজনীতি করতে না পারে, তার ব্যবস্থা করেছে। ’

এর আগে সম্মেলন উদ্বোধন করেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ও আইজিপি আবদুল কাইয়ূম। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা আহবায়ক কমিটির সদস্য এ্যাড. শাহেদ কামাল চৌধুরী ডালিম, নূর করিম, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলের সম্মতির মাধ্যমে সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদের নাম ঘোষনা করেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এই সরকার দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না : ফখরুল

আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭