বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জঙ্গিদের দেওয়া তথ্যে ধরা পড়ল দুই জঙ্গি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৭:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গ্রেপ্তারকৃত জঙ্গিদের দেওয়া তথ্যে অপর দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার ভোরে মো. সামিউল ইসলাম ও মো. কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১মে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে নব্য জেএমবির তামিম-সরোয়ার গ্রুপের ৩ জঙ্গিকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং বইসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ২৩ জুন গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আরো ৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এসব জঙ্গিদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদে নব্য জেএমবির আরো কয়েকজনের নাম বেরিয়ে আসে। যারা সক্রিয় অবস্থায় আছে। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে রোববার ভোরে গাজীপুরের হারিকেন রোড ও চান্দুরা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, জেএমবির সদস্যরা একত্রিত হয়ে ইসলামের আদর্শের পরিপন্থী কিছু পীর ও ফকিরের মাজার-আস্তানায় হামলার পরিকল্পনা, আত্মঘাতী হামলা, নাশকতা করার জন্য উদ্দেশ্যে একত্রিত হওয়ার চেষ্টা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জঙ্গিদের দেওয়া তথ্যে ধরা পড়ল দুই জঙ্গি !

আপডেট সময় : ১২:০৭:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭