বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে ইরান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে ইরান। শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানি কর্মকর্তারা একথা জানান।

এ ব্যাপারে তেহরান বলছে, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। ইরানের দাবি, দেশটি আন্তর্জাতিক আইন মেনেই নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। কারো জন্য হুমকি সৃষ্ট করতে নয়, বরং সম্পূর্ণ আত্মরক্ষার স্বার্থে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি তেহরানের।

এর আগে বৃহস্পতিবার ইরানের জাতীয় সংবাদমাধ্যম ঘোষণা করা হয়েছিল, স্যাটেলাইটকে কক্ষপথে রাখতে সক্ষম রকেটের সফল উৎক্ষেপণের কথা। তারপরই চিন্তার ভাঁজ বাড়ে আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের কপালে। এই ঘটনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙঘন করে ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের বাড়বাড়ন্তেরই সামিল বলে মনে করছে তারা।

শুক্রবার আমেরিকা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন এক বিবৃতি দিয়ে ইরানকে এ ধরনের আর কোনো পরীক্ষা না করতে বলেছে। মার্কিন সেনেটে ইরান এবং উত্তর কোরিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতভাবে। এরপরই স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আমেরিকার ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেট্স কন্ট্রোল ইরানের ৬টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

সূত্র: এনডিটিভি ও এএফপি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে ইরান !

আপডেট সময় : ০৪:৩৬:৪৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭