বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

তাবেলা সিজার হত্যায় দুজনের সাক্ষ্যগ্রহণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তাবেলা সিজার হত্যা মামলায় জব্দ তালিকার দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এরা হলেন- গিয়াস উদ্দিন এবং আকতার হোসেন।

গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে সাক্ষীরা সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। সাক্ষ্যগ্রহণকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলাটিতে এখন পর্যন্ত ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
মামলাটিতে বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে গত বছরের ২৫ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত।

ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী গত বছরের ২৮ জুন মামলাটিতে কাইয়ুম কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অন্য আসামিরা হলেন-এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল।

তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিনসহ স্বীকারোক্তিকারী চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার। তাবেলা নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

তাবেলা সিজার হত্যায় দুজনের সাক্ষ্যগ্রহণ !

আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭