বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করল মিশর !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সামরিক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্য যেকোন দেশকে বড় মাপের টেক্কা দিল মিশর। মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের আল-হাম্মাম শহরে মধ্যপ্রাচ্যের সব থেকে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল দেশটি। শনিবার এই সামরিক ঘাঁটি উদ্বোধন করেন প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি।

নতুন এই সামরিক ঘাঁটিটির নাম দেওয়া হয়েছে, মহম্মদ নাগিব সামরিক ঘাঁটি। ৬৫ বছর আগে মিশরে রাজতন্ত্রের পতন হলে মহম্মদ নাগিব দেশের প্রথম প্রেসিডেন্ট হন। তারই নামানুসারে এই সামরিক ঘাটির নামকরণ করা হল। মিশর সরকারের দাবি, মধ্যপ্রাচ্যের মধ্যে এটাই সব থেকে বড় সামরিক ঘাঁটি। সেনাবাহিনীর জেনারেল সিসির সঙ্গে আরবের বেশ কয়েকটি দেশের নেতারাও এই সামরিক ঘাঁটি উদ্বোধনের অনুষ্ঠানে সেখানে হাজির ছিলেন জানা গেছে।

মিশরের সামরিক মর্মকর্তাদের একাংশ জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহরগুলিতে কড়া নিরাপত্তার বলয় তৈরি করতেই এই সামরিক ঘাঁটি বড়সড় ভুমিকা পালন করবে। এসব এলাকা মিশরের পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন মিশরের এই সব এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেছে। এতে মিশরের পর্যটন শিল্পে বড়সড় আঘাত হেনেছে। সেই সঙ্গে মিশরের পর্যটন খাতে বিশাল ক্ষতি হয়েছে। মিশরকে ফের পর্যটনের শীর্ষে তুলতেই এই সরকারের এই উদ্যোগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করল মিশর !

আপডেট সময় : ১২:০০:২৫ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭