বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ই-টোকেন ছাড়াই ভারতের ট্যুরিস্ট ভিসা !

  • আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২০১৭ সাল থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র ই-টোকেন ছাড়াই জমা দেওয়া যাবে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এ সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত বলে এতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দু’দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, প্লেন, ট্রেন বা বাংলাদেশ-ভারত বাস সার্ভিস কর্তৃপক্ষের ইস্যু করা বাসের টিকিট সংগ্রহ করার পর বাংলাদেশি ভ্রমণকারীরা ই-টোকেন বা আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে ভারতে গমনেচ্ছুদের কিছু বিষয় লক্ষ্য রাখতে বলা হয়েছে। এগুলো হচ্ছে- ভ্রমণেচ্ছুরা ভ্রমণের টিকিটসহ তাদের পূরণ করা ভিসা আবেদনপত্র আইভিএসি মিরপুর, আলামিন আপন হাইটস, ২৭/১/বি (২য় তলা), শ্যামলী (শ্যামলী সিনেমা হলের বিপরীতে), মিরপুর রোড, ঢাকা-১২০৭-এ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জমা দিতে পারবেন। ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্র জমাদানের সাত দিন পরের তবে এক মাসের মধ্যে হতে হবে।

নিশ্চিত প্লেন, ট্রেন বা বাসের (যথাযথ বাংলাদেশ-ভারত বাস সার্ভিস কর্তৃপক্ষের ইস্যু করা) টিকিটসহ নারী ভ্রমণকারী ও তাদের নিকটতম পরিবারের সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি আবেদনপত্র জমাদানের স্কিমটি আইভিএসি উত্তরার পরিবর্তে ১ জানুয়ারি  থেকে আইভিএসি মিরপুর কেন্দ্রে অব্যাহত থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেনধারী আবেদনকারীরা তাদের ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র আইভিএসি গুলশান, উত্তরা, মতিঝিল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে জমাদান অব্যাহত রাখতে পারবেন। আইভিএসি মিরপুর, ১ জানুয়ারি থেকে নিশ্চিত ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকদের সরাসরি ট্যুরিস্ট ভিসা আবেদপত্র গ্রহণ করবে।

এসব ব্যবস্থা প্রবর্তনের ফলে ভারত ভ্রমণের নিশ্চিত টিকিটসহ বাংলাদেশের কোনো আবেদনকারীর আর ই-টোকেন/অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখের প্রয়োজন হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ই-টোকেন ছাড়াই ভারতের ট্যুরিস্ট ভিসা !

আপডেট সময় : ০৬:১২:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬