বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব মিয়ানমারের !

  • আপডেট সময় : ০৫:৫২:০৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের পশ্চিমে অর্থাৎ বাংলাদেশ সীমান্তে ইটের দেয়াল নির্মাণ করার আনুষ্ঠানিক প্রস্তাব আরকান রাজ্যের আইনসভায় লিপিবদ্ধ হয়েছে। বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) এ প্রস্তাবটি গত সোমবার লিপিবদ্ধ করা হয়েছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি নিউজ জানিয়েছে, ইউএসডিপির আইনপ্রণেতা ইউ জও জ মিন্ট গত সপ্তাহে এ প্রস্তাব উত্থাপন করেছিলেন। মিয়ানমারে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে ৩০ থেকে ৪০ ফুট উঁচু এবং ৫ থেকে ১০ ফুট পুরুত্ব বিশিষ্ট ইটের দেয়াল নির্মাণের প্রস্তাব করেন। সোমবার বিতর্ক শেষে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে নথিভূক্ত করা হয়েছে। রাজ্যের তিনজন পার্লামেন্ট সদস্য এই প্রস্তাবে সমর্থন দিয়েছেন।

প্রস্তাবের পক্ষে ইউ জও জ মিন্ট যুক্তি তুলে ধরে বলেন, এক দেশে থেকে আরেক দেশে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তার কারণে পশ্চিমা অনেক দেশ এ ধরনের দেয়াল তৈরির চিন্তা-ভাবনা করছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে মেক্সিকোর সাথে ২০০০ মাইল এলাকা জুড়ে সীমান্তে দেয়াল তৈরির ঘোষণা দিয়েছিলেন।

আরকান রাজ্য সরকারের পক্ষে নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক মন্ত্রী কর্নেল তেইং লিন এ প্রস্তাব গ্রহণ করে বলেছেন, মিয়ানমার সরকার বাংলাদেশ সীমান্তে ১২৭ মাইল এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে এবং ৫২টি তল্লাশি চৌকি বসানো হয়েছে।

তিনি বলেন, ‘আমি প্রস্তাবে আপত্তি করছি না। কারণ এরইমধ্যে সীমান্তে আমাদের কাজ চলছে। ফলে এটি রেকর্ড হিসেবে লিপিবদ্ধ করছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব মিয়ানমারের !

আপডেট সময় : ০৫:৫২:০৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬