বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

সংকটের মধ্যেই যৌথ মহড়ায় কাতার, দোহায় ব্রিটিশ যুদ্ধ জাহাজ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের চলমান কূটনৈতিক সংকটের মধ্যেই দোহা পৌঁছাল ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। কাতারের নৌবাহিনীর সঙ্গে এই যুদ্ধজাহাজটি নিয়ে যৌথ মহড়ায় অংশ নেবে ব্রিটিশ নৌবাহিনী। মহড়াটি কাতারের জলসীমায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও চোরাচালান ঠেকানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য স্বাক্ষরিত চুক্তির আলোকেই এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। কাতারে যাওয়া ব্রিটিশ এইচএমএস মিডলটন জাহাজটি শত্রুপক্ষের মাইন অপসারণের সক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ।

জঙ্গিদের সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ। এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করে দেওয়াসহ কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় চার দেশ। শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়। সে সময়সীমা শেষ হওয়ার পর ২ জুলাই রবিবার সেই সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। সেই সময়সীমাও শেষ হওয়ার পর নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দেওয়া হয়। দোহার সঙ্গে সৌদি জোটের এই উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্য-কাতার মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

সংকটের মধ্যেই যৌথ মহড়ায় কাতার, দোহায় ব্রিটিশ যুদ্ধ জাহাজ !

আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭