বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বীরগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ২ ভাই সহ ৫ জন গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি– দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ মাদক নির্মুলসহ বিভিন্ন অপরাধমুক্ত করতে শুরু করেছে বিশেষ অপারেশন “ব্লক রেইড”।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত মোহছেউল গণির নেতৃত্বে এসআই মশিউর রহমান, এসআই প্রভাত সরকার সহ পুলিশ টিম পৌর শহরের দৈনিক বাজার এলাকা ঘিরে ফেলে। এসময় হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিপুল পরিমান মাদক ও মাদক ব্যবসায়ী ২ ভাই মোঃ সোহেল, মোঃ জুয়েল সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন পৌর শহরের ৪নং ওয়ার্ডের স্লুইচগেট এলাকার বাসিন্দা ২ ভাই মোঃ সোহেল (৩০), মোঃ জুয়েল (২৫), সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের লালু সেন বেপারীর পুত্র বুদু (২২), সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মোঃ ফজলু হকের পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৬), পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মোঃ রুস্তম আলীর পুত্র মোঃ রওশন আলী (২৬)। মাদক ব্যবসায়ী ২ ভাই মোঃ সোহেল, মোঃ জুয়েল ফিসারী ও উল্লাস সিনেমাহল এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হীরার ভাগিনা।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলা মাদক নির্মুল এবং অপরাধমুক্ত করতে অপারেশন ব্লক রেইড চালানো হয়। উদ্ধারকৃত মাদকের পরিমান নিরুপন করে মামলার প্রস্তুতি শুরু করেছে পুলিশ।
বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান, বীরগঞ্জ উপজেলাকে অপরাধমুক্ত করতে মাদকের সাথে জড়িতসহ অন্যান্য অপরাধীরাদের বিরুদ্ধে অপারেশন ব্লক রেইড হয়েছে। উপজেলায় অপরাধমুক্ত করতে প্রয়োজনে প্রতিটি গ্রামে একাধিকবার অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বীরগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ২ ভাই সহ ৫ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭