সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু!

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে রাজধানীর মিরপুর, গুলশান, সবুজবাগ, মতিঝিল, ধানমন্ডি ও লালবাগ থানার কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক একথা জানান। তিনি বলেন, এসব এলাকায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ৪ এপ্রিল পর্যন্ত চলবে। খবর বাসসের।

চলতি বছরের ৩ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে ৩ থেকে ১০ অক্টোবর রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে, ১৩ থেকে ২০ অক্টোবর ২০ নম্বর ওয়ার্ডে, ২২ থেকে ২৬ অক্টোবর ২১ নম্বর ওয়ার্ডে এবং উত্তরার ১ নম্বর ওয়ার্ডে ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।

দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে ২৫ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।

তৃতীয় দফায় ২০ নভেম্বর থেকে গুলশান, সবুজবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, কোতয়ালী থানার কয়েকটি ওয়ার্ডে বিতরণ শুরু হয়। যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু!

আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬