বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ এর সহযোগীতায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো দুরন্ত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  সেবামূলক সংগঠন ‘দুরন্ত’র  তৎপরতায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ এর সহযোগীতায় ঝিনাইদহে ৮ম শ্রেণীতে পড়া এক মাদ্রাসার মাধ্যমিক স্তরে পড়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা গেছে। ০৬ জুলাই বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুরন্ত’র সেচ্ছাসেবী যুব ইউনিটের সদস্যরা জানতে পারে, ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের বাসিন্দা হাফেজ সামাদ তার অষ্টম শ্রেণীতে মাদ্রাসায় পড়–য়া কন্যাকে কলেজ পড়–য়া ফুফাতো ভাই এর সাথে ৭ জুলাই শুক্রবার বিবাহের উদ্যোগ নিয়েছেন।

যুব ইউনিটের সদস্যরা বিষয়টি দুরন্ত’র সভাপতি ফৌজিয়া হক জুঁই কে জানালে তিনি দুরন্ত’র সাধারন সম্পাদক মিরাজ জামান রাজ কে  অবহিত করেন।  দুরন্ত কর্তৃপক্ষ মেয়েটির মাদ্রাসার এক শিক্ষকের মাধ্যমে বাল্যবিবাহের ব্যাপারটি নিশ্চিত হয়ে, বিষয়টি ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ কে জানান ও  সহযোগীতার জন্য অনুরোধ করেন, অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষনিক ডিউটিরত পুলিশফোর্সকে বাল্যবিবাহ বন্ধে ব্যবস্থা নিতে বলেন। দুরন্ত’র সাধারন সম্পাদক মিরাজ জামান রাজ পুলিশ সদস্যসহ রাত্রেই মেয়ের বাড়িতে  উপস্থিত হয়ে বাল্যবিবাহ না দেওয়া ও মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের বলেন।

অনেক বোঝানোর পর মেয়ের মা মোছাঃ জোবাইদা বেগম জানান, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি মেয়েকে প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত আর বিয়ে দেবেন না মর্মে লিখিত অঙ্গিকারনামাও প্রদান করেন। বাল্যবিবাহ রোধে ঝিনাইদহ পুলিশের এরুপ জরুরী সহযোগীতার জন্য, দুরন্ত কর্তৃপক্ষ ওসি এমদাদুল হক শেখ সহ উপস্থিত পুলিশ সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ এর সহযোগীতায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো দুরন্ত

আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৭ জুলাই ২০১৭