সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জানুয়ারিতে নতুন ঠিকানায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৪:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ২ জানুয়ারি থেকে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে হাইকমিশনে সেবাদানের সময়সূচিরও পরিবর্তন করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

সোমবার এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন নোটিশ জারি করেছে। এতে দূতাবাসের নতুন ঠিকানা কুয়ালালামপুরের উইসমা হিরিহ লোটাস, ২য় তলা, লট-৪৪২ জালান পাহাং, সেতাপাক, ৫৩০০০ উল্লেখ করা হয়।

এছাড়া সেবাদানের সময়সূচিতে বলা হয়েছে- মেশিন রিডেবল পাসপোর্টের (নতুন) আবেদন গ্রহণ দুপুর ১২টা থেকে বেলা ৩টা, পুরনো পাসপোর্ট বিকেল ৩টা থেকে ৫টা। পাসপোর্ট বিতরণ সকাল ৯টা থেকে দুপুর ১২টা। পাসপোর্টে জন্মতারিখ ও সংশোধন সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা।

জন্মনিবন্ধন সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা। পরিচয়পত্র, প্রত্যয়ন, এলওআই, পারিবারিক সনদপত্র সত্যায়ন, আমমোক্তারনামা ইত্যাদির আবেদন গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ট্রাভেল পারমিট সকাল ৯টা থেকে দুপুর ১টায় গ্রহণ এবং পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ।

মৃতদেহ সংক্রান্ত আবেদন গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা। সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে দুপুর ২টা থেকে বিকেল ৫টায় বিতরণ। শ্রমিকদের ক্ষতিপূরণ, আইনগত সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১টায় আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে দুপুর ২টা থেকে বিকেল ৫টায় বিতরণ।

ভিসাসংক্রান্ত আবেদন গ্রহণ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিতরণ সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়ন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আবেদন গ্রহণ এবং বিতরণ একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আগামী ২ জানুয়ারি থেকে নতুন হাইকমিশনে উল্লিখিত সেবাগুলো দেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জানুয়ারিতে নতুন ঠিকানায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস !

আপডেট সময় : ১১:২৪:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬