বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আইসিটি আইনে গ্রেপ্তার মডেল তুলনা আল হারুন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বনানী থানায় দায়ের করা তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনে মডেল-উপস্থাপিকা তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে তাদের বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন।

জানা গেছে, মামলার বাদী তাদেরই এক সহকর্মী মডেল। তবে তার পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানায় বনানী থানা পুলিশ। বনানী থানা সূত্রে জানা গেছে, প্রযুক্তি ব্যবহার করে সামাজিকভাবে হেয় করার দায়ে বাদী এ মামলা দায়ের করেন।

মামলার বিস্তারিত জানতে চাইলে আব্দুল মতিন বলেন, বুঝেন না ভাই, আইসিটি আইনে কেন মামলা হয়?

মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজী। ২০০৭ ‘ইউ গট দ্যা লুক’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন মিডিয়ায় নাম লেখান তিনি। ওই বছরই তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এছাড়া র‌্যাম্প মডেল ও কয়েকটি টেলিভিশনে অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আইসিটি আইনে গ্রেপ্তার মডেল তুলনা আল হারুন !

আপডেট সময় : ১২:১৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭