বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

এএসপি মিজানুর হত্যার তদন্ত ডিবিতে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হাইওয়ে পুলিশের সহকারী সুপার মিজানুর রহমান তালুকদার (৫০) হত্যাকাণ্ডের তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতোমধ্যে মামলাটি থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ২১ জুন মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে মিজানুরের লাশ পায় পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে রূপনগর থানার ওসি (তদন্ত) শাহ আকতারুজ্জামান ইলিয়াস বলেন, বৃহস্পতিবার রাতে মামলাটির তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশকে। একই সঙ্গে মামলার কাগজপত্র, আলামতসহ সব কিছুই তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। মূলত মামলাটি দ্রুত তদন্ত করতে এটি করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, লাশ উদ্ধারের সময় নিহতের কাছেই সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ছিল। দুটি নম্বরের কললিস্ট বের করা হয়। কিন্তু সন্দেহভাজন তেমন কোনো নম্বর পাওয়া যায়নি। এ ছাড়া তার বন্ধু-বান্ধব, পরিবারের লোকজনও তেমন কোনো তথ্য দিতে পারেনি। এ কারণে শুক্রবার পর্যন্ত ঘটনার কারণ জানা যায়নি। তবে আশা করা হচ্ছে তথ্য-প্রযুক্তির নানা ব্যবহারে ডিবি পুলিশ ঘটনার রহস্য বের করতে সক্ষম হবে।

গত বুধবার রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজের কাছ থেকে মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার ভাই মো. মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামালা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

এএসপি মিজানুর হত্যার তদন্ত ডিবিতে !

আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭