বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়নে দীর্ঘদিনের বিরোধ মিমাংসা করার জন্য শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নে দীর্ঘদিনের বিরোধ মিমাংসা করার জন্য শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখের আহ্বানে ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়নপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। সেসময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিকদার শহিদুল ইসলাম, নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শামসুজ্জোহাসহ আওয়ামী লীগ ও অংঙ্গসংঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথি ওসি এমদাদুল হক শেখ বলেন, ফুরসন্দি ইউনিয়নের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলে আসছিল আজ তা নিরসন হল। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই শান্তি সমাবেশ। ওসি বলেন, সমাজ থেকে সকল অন্যায়, অপরাধ দুর করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়নে দীর্ঘদিনের বিরোধ মিমাংসা করার জন্য শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭