রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নয় ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে কুয়াশার কারণে গভীর রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এতে দুই ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়ে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রবিবার রাত ৯টার দিকে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ১২টায় নৌপথ সম্পূর্ণ ঢেকে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সোমবার সকাল পৌনে ১০টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করে।

এদিকে পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম।

প্রতি বছর শীতের মৌসুমে প্রায়ই ঘন কুয়াশার কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হয়। এ বছর এর আগেও কয়েক দিন চার-পাঁচ ঘণ্টা করে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থেকেছে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু !

আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬