বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মিজানুরকে শ্বাসরোধে হত্যার আলামত !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হাইওয়ে পুলিশ কর্মকর্তা এএসপি মিজানুর রহমানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন বিরুলিয়া ব্রিজের কাছে বেড়িবাঁধের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রূপনগর থানার এএসআই আলমগীর কবীর।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত এএসপি মিজানুর রহমানের কপাল ছোলা ছিল, মুখের ডান পাশে জখম, থুতনিতে আঘাত আর গলায় কালো দাগ পাওয়া গেছে। তাকে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য এএসপি মিজানুর রহমানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আনা হয়েছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপনগর থানার ওসি (তদন্ত) আকতারুজ্জামান ইলিয়াস বলেন, তার গলায় কালো দাগ রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে, কারা এ কাজ করেছে সে রহস্য উদঘাটনে তদন্ত করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মিজানুরকে শ্বাসরোধে হত্যার আলামত !

আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭