বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শৈলকুপায় নবাগত ওসি কতৃক আলোচিত মাদক সম্রাট তালুক ইয়াবাসহ গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৩৪:৩২ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া এলাকার কুখ্যাক মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট খ্যাত তালুককে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। সে তালুক খুলুমবাড়ীয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। জানা গেছে, মাদক ব্যবসায়ী তালুক খুলুমবাড়ীয়া এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালায়। এসময় ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে মাদক সম্রাট তালুককে গ্রেফতার করতে সক্ষম হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তালুককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ধদিন যাবৎ খুলুমবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে বেশ কয়েকবার এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও সে ধরা ছোয়ার বাইরে ছিলো। অবশেষে নবাগত ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

শৈলকুপায় নবাগত ওসি কতৃক আলোচিত মাদক সম্রাট তালুক ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৪:৩২ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭