বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহে শিশু অপহরণের সময়, অপহরণকারী আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:২৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহ জেলার কালীগঞ্জের চাদপাড়া গ্রামে সজনী (৫) নামের এক শিশুকে অপহরণ করার সময় শফিউদ্দিন (৪৮) নামের এক শিশু অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটক শফিউদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত এমদাদ মন্ডলের ছেলে। আর উদ্ধাকৃত সজনী কালীগঞ্জ উপজেলার চাদপাড়া গ্রামের  বিদেশ প্রবাসী জাহাঙ্গীর হোসেনের মেয়ে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিশু সজনীর দাদি নবিরন নেছা জানান, বেলা ১২টার দিকে সে ও সজনী বাড়ির পাশের মাঠে যায়।

এ সময় সজনীকে রাস্তায় বসিয়ে রেখে পাটের ক্ষেতে প্রবেশ করে সে। এই সুযোগে শিশু অপহরণকারী শফিউদ্দিন সজনিকে খেজুর খাওয়ানোর লোভ দেখিয়ে তার কাছে থাকা বস্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করে। এ সময় সজনি চিৎকার করলে অপহরণকারীকে জাপটে ধরে আমিও চিৎকার করলে মাঠের কৃষকরা এসে অপহরণকারীকে আটক করে এবং সজনিকে উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, শিশু অপহরণকারী শফিউদ্দিনকে জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহে শিশু অপহরণের সময়, অপহরণকারী আটক

আপডেট সময় : ০৬:২৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২১ জুন ২০১৭