শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোটরসাইকেল উৎপাদনে সম্পূরক শুল্ক অব্যাহত রাখার পরামর্শ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মোটরসাইকেল উৎপাদনে সম্পূরক শুল্ক অব্যাহত রাখার পরামর্শ  দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে।

তিনি বলেন, গত অর্থবছর জারি করা এসআরও এর মাধ্যমে শিল্পবান্ধব শুল্ক কাঠামো নির্ধারণের ফলে বাংলদেশে মোটরসাইকেল উৎপাদনকারী শিল্প ক্রমেই বিকশিত হচ্ছে। এ শিল্পখাতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক থাকায় ইতোমধ্যে মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানিগুলোর প্রসার এবং কর্মসংস্থান বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে দ্রুত প্রগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং শিল্পখাত বিকশিত হবে।

গতকাল রোববার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।
জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান সব সময় বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশে মানসম্পন্ন শিল্পায়নের ধারা জোরদারে জাপানের সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় তিনি ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে ১ জুন, ২০১৭ জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা প্রজ্ঞাপনের কথা তুলে ধরেন এবং এর ফলে বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদনকারী শিল্পখাতের বিকাশ ব্যাহত হবে বলেও মন্তব্য করেন।

দেশি-বিদেশি বিনিয়োগের স্বার্থে মোটরসাইকেল উৎপাদন ও সংযোজন শিল্পে ২০ শতাংশ সম্পূরক শুল্ক অব্যাহত রাখতে শিল্পমন্ত্রীর কাছে সুপারিশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত সচিব বেগম পরাগসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোটরসাইকেল উৎপাদনে সম্পূরক শুল্ক অব্যাহত রাখার পরামর্শ !

আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭