বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

বেনাপোলে ৯ মণ ভারতীয় পটকা ও আতশবাজি জব্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেনাপোল বন্দরে বেনাপোল-খুলনা রুটের লোকাল ট্রেন থেকে ভারতে তৈরি প্রায় ৯ মণ পটকা ও আতশবাজি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। অবৈধভাবে দেশের আনার অভিযোগে গত বৃহস্পতিবার এসব পটকা ও আতশবাজি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বেনাপোল বন্দরে বেনাপোল-খুলনা যাতায়াতকারী লোকাল ট্রেন থেকে শুল্ক গোয়েন্দারা  ভারতের তৈরি প্রায় ৯ মণ পটকা ও আতশবাজি জব্দ করেছে। ট্রেনে শুল্ক গোয়েন্দাদের তল্লাশিকালে ১ নং বগির টয়লেটে লুকানো অবস্থায় এসব পটকা ও আতশবাজি পাওয়া যায়।  এসব পটকা ও আতশবাজির মালিককে পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষের সহায়তায় মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, এসব পটকা ও আতশবাজি অবৈধভাবে দেশে আনা হয়েছে। এগুলোর গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, পুটখালি সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনা হয়েছিল। জব্দকৃত পণ্য যশোর শুল্ক গুদামে জমা করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

বেনাপোলে ৯ মণ ভারতীয় পটকা ও আতশবাজি জব্দ !

আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭