বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পাকিস্তানি নাগরিকের ১০ বছর কারাদণ্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২০:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চার বছর আগে রাজধানীর গুলশান থেকে হেরোইনসহ গ্রেপ্তার পাকিস্তানি এক নাগরিককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ রায় দেন।
তাহির রিয়াজ নামের ওই পাকিস্তানি নাগরিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানিয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া দুজন হলেন- পাকিস্তানি নাগরিক আকমল হোসেন ও বাংলাদেশি ইয়াকুব খান।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান থেকে ২০১৩ সালের ১১ মার্চ প্রায় দুই কেজি হেরোইনসহ তাহির রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় গুলশান থানার এসআই সোহেল রানা মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ এপ্রিল এসআই মনির হোসেন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারকাজ চলাকালে নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পাকিস্তানি নাগরিকের ১০ বছর কারাদণ্ড !

আপডেট সময় : ১১:২০:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭