বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ফখরুলসহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৫:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

গতকাল বুধবার পল্টন থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে হাজির হতে পারেননি। তাদের পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এবং তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির দিন ৫ সেপ্টেম্বর ঠিক করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগে করেন। এ ছাড়া পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ঘটনার দিনই পল্টন থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে বিএনপির ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক মামলাটিতে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ফখরুলসহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে !

আপডেট সময় : ১১:৫৫:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭