বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

শাহজালাল বিমানবন্দরে ৪০ সোনার বার জব্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এমিরেটস ফ্লাইট থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত সোনার ওজন ৪.৬ কেজি। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় ওই সোনা উদ্ধার করা হয়।
বুধবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই হতে আগত ফ্লাইট ইকে৫৮৪ ঢাকায় অবতরণ করে। আমাদের কাছে তথ্য থাকায় শুল্ক গোয়েন্দার এবটি দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে উক্ত বিমানের ইকোনমি ক্লাসের  (সিট নং- ৩৭জে) সিট কভারের ভিতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই সোনা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত সোনার প্রতিটি বারে ১০ তোলা করে মোট ওজন ৪ কেজি ৬৬ গ্রাম। এর বাজারমূল্য  প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই সিটে কোনো যাত্রী ছিল না। তবে এয়ারলাইনস কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

শাহজালাল বিমানবন্দরে ৪০ সোনার বার জব্দ !

আপডেট সময় : ১২:৩০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭