বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

যুদ্ধাপরাধ : নেত্রকোনার ছয়জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১৯ জুন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৬:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের  মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানাসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মো. আইযুব আলীর  জবানবন্দি ও জেরা শেষ হয়েছে।

পরবর্তী সাক্ষীর জবানবন্দি পেশ করার  জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর মো. মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। অপরদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এইচ এম তামিম।

মামলার অন্য আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা, মো. আব্দুল খালেক তালুকদার, মো. কবির খান, আব্দুর রহমান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন।

ছয় আসামির মধ্যে গত বছরের ১২ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আব্দুর রহমান। বাকি পাঁচজন পলাতক।
আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

যুদ্ধাপরাধ : নেত্রকোনার ছয়জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ১৯ জুন !

আপডেট সময় : ১২:২৬:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭