বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহে ৪ জন আহত:আওয়ামীলীগে সদ্য যোগদান কারীদের হামলায়

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:১২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশবাড়িয়া বাজারে সোমবার বিকালে কয়েকটি দোকানে হামলা ও কয়েক জনকে মার ধররের ঘটনা ঘটেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা গেছে, সোমবার বিকালে মিয়াকুন্ডু গ্রামের মিন্টু ও মহিদুলের নেতৃত্বে সনাতন পুরের রাজা, রানা, উজির, কসিম, মাছুদ, রিপন সহ প্রায় ১০/১২ জনের একটি দল হাতুড়ি ও কাঠের চলা নিয়ে হটাৎ করে বিল্লালের রিয়া ফার্নিচার ও মুরগীর দোকানে বসে থাকা লোকজনের উপর হামলা চালিয়ে মারধর শুরু করে।

এ সময়ে ফার্নিচার ও মুরগীর দোকান ভাংচুর করে। এই ভাংচুরের সময় কাঠের চলা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে মিয়াকুন্ডু গ্রামের মৃত চাঁদ আলী লস্কারের ছেলে লুৎফর লস্কার (৬০), লুৎফর লস্কারের ছেলে টুকু লস্কার (৩৩), বরকত আলী লস্কারের ছেলে শহিদুল মন্ডল(৫০) ও আলিম লস্কারের ছেলে বিল্লাল(৩২) এই ৪ জনকে আহত করে। আহতরা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, এই হামলাকারীরা প্রায় ২০/২৫ দিন আগে এই ইউনিয়নের সাবেক ইউ পি চেয়ারম্যান শহিদ সিকদারের হাত ধরে বি এন পি থেকে আওয়ামীলীগে যোগদান করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকায় গ্রুফের কারনে হামলা চালিয়ে ৪ জন কে আহত করেছে। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে। উক্ত ঘটনায় এখন এলাকা আইন শৃঙ্গলা বাহিনির নিয়ন্ত্রণে আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহে ৪ জন আহত:আওয়ামীলীগে সদ্য যোগদান কারীদের হামলায়

আপডেট সময় : ০৬:১২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭