বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

শৈলকুপায় সন্ত্রাসী চাঁদাবাজ চক্রের প্রধান বোমাসহ গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:২৫:০৮ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহের শৈলকুপায় সোহেল (২৫) নামে সঙ্গবদ্ধ চাঁদাবাজ চক্রের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলা রয়েড়া বাজার থেকে ৩টি হাত বোমাসহ তাকে আটক করা হয়। সোহেল একই উপজেলার হুদা মাইলমারী গ্রামের আব্দুল জব্বার মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপার হুদামাইলমারী এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসী সোহেলকে ৩ টি হাত বোমাসহ রয়েড়া বাজার থেকে হাতেনাতে আটক করা হয়। তবে এসময় তার অন্যান্য সহযোগিরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সঙ্গবদ্ধ চাঁদাবাজ গ্রুপ ঈদকে সামনে রেখে রয়েড়া এলাকায় বোমাবাজীর ভয় দেখিয়ে চাঁদাবাজী করতে আসে। খবর পেয়ে পুলিশ ৩টি হাতবোমাসহ সোহেলকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্ঘবদ্ধ চাঁদাবাজ গ্রুপের অন্যান্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তাদের ধরতে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় অভিযান অব্যাহত ছিল। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

শৈলকুপায় সন্ত্রাসী চাঁদাবাজ চক্রের প্রধান বোমাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৫:০৮ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭