বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

“আইনের লোক” পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও সন্তানের সন্ধানের দাবীতে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  রাজধানী ঢাকার উত্তরা থেকে ঝিনাইদহের এনামুল হক (৩১) নামে এক গ্যারেজ মিন্ত্রীকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এনামুল ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামের দিনমজুর আলী হোসেনের ছেলে। গত দুই বছর ধরে তিনি ঢাকার তুরাগ থানার অধীন দিয়াবাড়ি এলাকায় গ্যারেজ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। দিয়াবাড়ি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গত ১ জুন ভোর ৫ টার দিকে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার পর ১১ দিন ধরে এনামুলের কোন খোঁজ পায়নি স্বজনরা। ফলে নিরুপায় হয়ে সোমবার দুপুর নিখোঁজ সন্তানের সন্ধানের দাবীতে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তার পিতা আলী হোসেন।

সাংবাদিক সম্মেলনে এনামুলের স্ত্রী শারমিন সুলতানা, চার বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন, বাবা আলী হোসেন, মা চামেলি খাতুন, ভাই শামিম হোসেন, সেলিম হোসেন ও নাজমুল হক উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুলের বাবা আলী হোসেন উল্লেখ করেন, দুই বছর ধরে তার ছেলে ঢাকার দিয়াবাড়ি এলাকার একটি গ্যারেজে মিস্ত্রী হিসেবে কাজ করেন। তার ছেলে কোন সন্ত্রাসী কাজের সাথে জড়িত নয় দাবী করে মা চামেলি বেগম বলেন, গত পহেলা জুন ভোরের দিকে এনামুলের রুম মেট ঝিনাইদহের গোয়ালপাড়ার রাজুর মাধ্যমে জানতে পারি সাদা পোশাকে অস্ত্রসস্ত্র নিয়ে ৮/১০ জনের একটি দল নিজেদের “আইনের লোক” পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়।

এরপর থেকে গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এনামুলের স্ত্রী শারমিন সুলতানা জানান, এ ব্যাপারে তুরাগ থানায় তার শ্বশুর আলী হোসেন একটি জিডিও করেছেন। জিডি নং ১০৬। স্ত্রী শারমিন বলেন, আমরা তুরাগ থানায় যোগাযোগ করেছি পুলিশ আমাদের জানিয়েছে, এনামুল নামে তারা কোন লোককে গ্রেফতার করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

“আইনের লোক” পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও সন্তানের সন্ধানের দাবীতে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭