বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভ্যাট আইনে এখনো প্রকৃত সত্য উঠে আসছে না: নজিবুর রহমান !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:১৬ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন ভ্যাট আইন নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা বেশির ভাগই ‘মিথ’ (কল্পকাহিনী) ও  অসত্য। এখনো প্রকৃত সত্য উঠে আসছে না বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান  মো. নজিবুর রহমান।

গতকাল শনিবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে ভ্যাট আইনবিষয়ক ট্যাক্স ট্রেনিং ইনিস্টিটিউটের কর্মশালায় তিনি এসব কথা বলেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মিলনায়তনে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত ভ্যাট নিয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট আইন নিয়ে যেসব আলোচনা হচ্ছে তার বেশির ভাগই ‘মিথ’(কল্পকাহিনী) ও অসত্য। আলোচনায় প্রকৃত সত্য উঠে আসছে না। আমাদের ভ্যাট আইনের ভালো দিকগুলো তুলে ধরতে হবে।  ভারতে  ১৮ থেকে ২৮  শতাংশ ভ্যাট শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। সেখানে আমাদের ১৫ শতাংশ  ভ্যাট হার দিতে হয়। ভারতে অনেক পণ্যেই ভ্যাট দিতে হয় এমন কিছু পণ্যে এখানে ভ্যাট অব্যাহতি রয়েছে। এ বিষয়গুলো বেশি বেশি তুলে ধরতে হবে।

তিনি বলেন, বাজেট ও ভ্যাট আইন নিয়ে অনেক অলোচনা হয়েছে। অতীতে অনেক অস্পষ্টতা ছিল, যা দূর করা হয়েছে। আলোচনা করলে সকল অস্পষ্টতা দূর হবে। যে সকল বিষয় ব্যাখ্যা করার প্রয়োজন সেগুলা আপনাদের (আইনজীবী) তুলে ধরতে হবে।

নজিবুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের ২৯ ইটিআইএনধারী করদাতা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। রাজস্ব নিয়ে বাহাদূরী দেখাবে জনগণ। যে সকল পরিবারের সকল সদস্য আয়কর দেবে, সেই পরিবারকে ‘কর বাহাদূর পরিবার’ খেতাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের উন্নয়নের অক্সিজেন রাজস্ব আমরা আহরণে কাজ করে যাচ্ছি। প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। আলোচনা শেষে দেশের জন্য যা মঙ্গলজনক তাই সংসদে পাস হবে। আমরা সে নির্দেশনা মেনে কাজ করব। এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে তিনি ভ্যাট অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য লুৎফর রহমান (শুল্কনীতি), পারভেজ ইকবাল (করনীতি) ও বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিটিআই) প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি ঘোষ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভ্যাট আইনে এখনো প্রকৃত সত্য উঠে আসছে না: নজিবুর রহমান !

আপডেট সময় : ০১:১১:১৬ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭