রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাতেও নিরাপত্তার চাদরে ঢাকা ছিল ‘সূর্য ভিলা’

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:৫১:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শনিবার ভোর থেকে চালানো রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান এখনও শেষ হয়নি। রাতভর ‘সূর্য ভিলা’ নামের তিন তলা ভবনটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভবনটির ভেতরে কিশোর জঙ্গি আফিফের মরদেহসহ বিপুল পরিমাণ গ্রেনেড ও গুলি থাকায় আজ সকালে আবারও অভিযান চালানো হবে বলে ধারনা করা হচ্ছে।শনিবার মধ্যরাতে রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের প্রায় ১৬ ঘণ্টা পর ঘটনাস্থলের সার্বিক অবস্থা দেখতে গেলে দেখা যায়, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রয়েছে পুলিশ, র‍্যাব, এসবি, ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ।

কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার সূত্রে জানা যায়, যেহেতু ঘরের ভেতরে কিশোর জঙ্গি আফিফের মরদেহ এখনও আছে, সেহেতু এই অপারেশন এখনও শেষ হয়নি। আর সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতর বিপুল পরিমাণ গ্রেনেড ও গুলি আছে। রবিবার দিনের আলোয় অপারেশনের বাকি কাজ শুরু করবেন বোম্ব ডিসপোজাল ইউনিট। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও সতর্ক অবস্থায় আছে।

উল্লেখ্য, রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অন্ধকার ও বিষাক্ত গ্যাস থাকায় ভেতরে যেতে না পারার কারনে শনিবারের মতো অভিযান শেষ ঘোষণা করা হয়।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

রাতেও নিরাপত্তার চাদরে ঢাকা ছিল ‘সূর্য ভিলা’

আপডেট সময় : ০৯:৫১:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬