সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আশকোনায় নিহত নারী জঙ্গির মরদেহ ঢামেকে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের সময় সুইসাইডাল ভেস্ট ফাটিয়ে যে নারী জঙ্গি নিহত হয় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ঢামেকে তার মরদেহ নেওয়া হয়।

অভিযানের সময় আজ দুপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় নিহত ওই নারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন। সুইসাইডাল ভেস্ট ফাটিয়ে তিনি বিস্ফোরণ ঘটান।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, “মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সুইসাইডাল ভেস্ট ফাটানো সেই নারী জঙ্গির মরদেহ সেখানকার মর্গে থাকবে। ”

নিহত নারী জঙ্গির মৃত্যু প্রসঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল জানান, “বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরখা পরা সেই নারী ধীরে ধীরে হেঁটে ঘর থেকে বের হন। তখন তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করে ফের নামিয়ে নেন এবং বোরখা পরা থাকায় বোঝা যাচ্ছিল না, তার কোমরে সুইসাইডাল ভেস্ট রয়েছে কিনা। সঙ্গে সঙ্গে তিনি ঘরের দরজার কাছে এসে বিস্ফোরণ ঘটান। লুটিয়ে পড়েন মাটিতে। পরে পুলিশ কিছুটা সময় অপেক্ষা করে। এরপর নিশ্চিত হওয়া যায়, সেই জঙ্গি নারী মারা গেছেন। ”

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আশকোনায় নিহত নারী জঙ্গির মরদেহ ঢামেকে !

আপডেট সময় : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬