বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

টিএসসিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির ওপর নিষেধাজ্ঞা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:২৫:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (টিএসসি) ডিপ্লোমা কোর্সে ভর্তির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে গতবছর (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ডিপ্লোমা কোর্সে ভর্তি কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

গতকাল বুধবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, অ্যাডভোকেট হেলালউদ্দিন ও অ্যাডভোকেট সুরাইয়া বেগম।

বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স টেকনোলজির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল আজিজ এবং বগুড়ার নর্থবেঙ্গল ইন্সটিটিউটের চেয়ারম্যান মো. রোকনুজ্জামানের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

রিট আবেদনকারীর দাবি, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে চার বছরের টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স চালু আছে। কিন্তু সরকারি অনুমোদন ছাড়াই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গতবছর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দেশের ৬৪টি জেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে ডিপ্লোমা কোর্সে ভর্তি করে। একইভাবে এ বছরও ভর্তির জন্য গত ২৩ মে পত্রিকায় বিজ্ঞপিত দিয়েছে। এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। পাশাপাশি গতবছর করা ভর্তি বাতিল চাওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

টিএসসিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির ওপর নিষেধাজ্ঞা !

আপডেট সময় : ০৯:২৫:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭