বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

উল্লাাপাড়ায় চেক জালিয়াতির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২৩:১১ অপরাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  উল্লাপাড়ায় চেক জালিয়াতির মামলায় হাবিবুর রহমান মণ্ডল (৪৫) নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ শে এপ্রিল শফিকুল ইসলাম গ্রেফতারকৃত হাবিবর রহমান মণ্ডলের বিরুদ্ধে বাদী হয়ে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্টেটের আদালতে ২৭ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলা করে। এই মামলার ধারাবাহিকতায় উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৭ সালের ১০ এপ্রিল বিজ্ঞ আদালত ২৭ লক্ষ টাকা পাওনাদারের ভিত্তিতে চেক জালিয়াতির দায়ে  ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) পবিত্র কুমার ঘটনার সত্যতা স্বীকারকরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পালাতক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

উল্লাাপাড়ায় চেক জালিয়াতির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৩:১১ অপরাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭