বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ট্রাম্প-বিরোধী সমাবেশ শতাধিক সিটিতে !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫১:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী টিমের সাথে রাশিয়ার কূটচালের যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে ‘স্বতন্ত্র একটি তদন্ত’র দাবিতে ৩ জুন শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের শতাধিক সিটিতে বিক্ষোভ হয়েছে। ‘সত্য উদঘাটনের জন্য সমাবেশ’ শীর্ষক এ র‌্যালি থেকে সকল সচেতন আমেরিকানকে জোট গড়ার আহবান জানানো হয়। অন্যথায় যুক্তরাষ্ট্রের ঐতিহ্য-মর্যাদা বিপন্ন হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করা হয়।

সহস্রাধিক ক্ষুব্ধ আমেরিকান জড়ো হয়েছিলেন হোয়াইট হাউজের কাছে ‘ওয়াশিংটন মনুমেন্ট’-এর পাদদেশে। ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতির প্রতিবাদে দেশব্যাপী এ আন্দোলন-কর্মসূচিতে ট্রাম্পের বিজয়ে রাশিয়ার ষড়যন্ত্র নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটি প্রাধান্য পায়। ডিসিতে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যের লেখক জন লভেট বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে এবং ক্রমান্বয়ে তা জোরদার করতে হবে। এটি হচ্ছে সময়ের দাবি। ’ এ সময় বক্তারা আরো বলেন যে, নির্বাচনে হিলারি ক্লিন্টনের পরাজয় ত্বরান্বিত করতে রাশিয়ার ষড়যন্ত্রের সকল আলামত ধামাচাপা দিতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন।

নিউইয়র্ক সিটি, পিটসবার্গ, শিকাগোর বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধেও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠে। বরখাস্তকৃত এফবিআই প্রধান কমির বক্তব্য প্রকাশ্যে প্রদানের দাবিও করেন বক্তারা। কমিকে বরখাস্তের মধ্য দিয়েই রাশিয়ার সাথে ট্রাম্পের যোগাযোগের সকল তথ্য-উপাত্ত ধামাচাপার প্রসঙ্গটি জনসমক্ষে চলে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ট্রাম্প-বিরোধী সমাবেশ শতাধিক সিটিতে !

আপডেট সময় : ১০:৫১:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৪ জুন ২০১৭