বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহে র‌্যাব-৬ কতৃক ৫ জঙ্গি সদস্যকে গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ণ, শুক্রবার, ২ জুন ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ   সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাংগা, পোড়াহাটি পাগলাকানাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা লাখপাড়া গ্রামের আহম্মদ সরদারের ছেলে আব্দুল লতিফ, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর রহমান, কিনার আলী বিশ্বাসের ছেলে সাহেব আলী, গয়াসপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জিন্নুরাইন লাল্টু ও পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন। গ্রেফতারকৃতরা জঙ্গি মামলার এজাহার ভুক্ত আসামি বলে ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ, ইঞ্জিনিয়ার্স স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ ও এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জঙ্গি মামলা নং-৩৫, তারিখঃ ১৮/০৫/১৭, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(১) (ক) (খ) (২)/৮/৯/১০/১২/১৩ (৩৬) রয়েছে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ জানান, গ্রেফতারকৃতরা গত ০৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানায় নিহত আব্দুল্লাহ, তুহিন ও পলাতক আসামি লিমনের ঘনিষ্ঠ সহযোগী। শুক্রবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের ঝিনাইদহে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহে র‌্যাব-৬ কতৃক ৫ জঙ্গি সদস্যকে গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ণ, শুক্রবার, ২ জুন ২০১৭