বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

ঝিনাইদহে সেপটি ট্যাংকি থেকে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫৫:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২ জুন ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ার একটি সেপটি ট্যাংকি থেকে নিখোঁজের ৩ দিন পর মনোয়ারা খাতুন (৪৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার নতুন কোর্টপাড়ার আব্দুর রহিম মহুরীর স্ত্রী। শুক্রবার সকাল ১০টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মনোয়ারা খাতুনকে হত্যার পর লাশ সেপটি ট্যাংকির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সন্দেহ ভাজন এক মহিলাকে পুলিশ আটক করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপশহর পাড়ার ইফতেখারুল আলমের বাড়ির সেপটি ট্যাংকি থেকে সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে একজন মহিলা ম্যাজিস্ট্রিট উপস্থিত ছিলেন।

নিহতর স্বামী আব্দুর রহিম মহুরী জানান, গত তিনদিন ধরে তার স্ত্রী নিখোঁজ ছিল। স্ত্রী নিখোঁজের ব্যাপারে সন্ধানের দাবিতে তিনি মাইকিং ও করেন। এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, মৃত মনোয়ারা খাতুন জৈনিক পড়শির নিকটে এনজির লোন নেওয়া বিষয়ে পাওনা টাকা পয়সা চায়তে গেলে দুপক্ষে বাকবিতন্ডা হয়। এনজির লোনের পাওনা টাকা পয়সা লেন-দেন সংক্রান্ত কারণে জৈনিক পড়শি কতৃক তাকে হত্যা করা হতে পারে বলে প্রতিবেশিরা মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

ঝিনাইদহে সেপটি ট্যাংকি থেকে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৫:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২ জুন ২০১৭