বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সিরাজগঞ্জের কাজিপুরে হাটের ইজারা ও এনজিও টাকা বন্টন নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ১৫

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০১:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চরে হাটের ইজারা ও এনজিওর টাকা বন্টন নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত নাটুয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম (২৫), আব্দুর রশিদ মোস্তান (৫২), টুটুল মিয়া (২৬), রফিকুল ইসলাম (২৮), চেইন মাষ্টার রফিকুল (৩৫), মকবুল হোসেন (৩৭), রেজওয়ান (২৬), রায়হান (২৭) ও আব্দুর রহিমকে (৩২) শেরপুর ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটুয়াপাড়া চরের মগবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যমুনা নদী বেষ্টিত নাটুয়াপাড়া হাটের ইজারা ও স্থানীয় একতা মালটি পারপার্স কো অপারেটিভ এনজিওর টাকা আতœসাত নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম গ্রুপের সাথে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক উদ্দিন সাধারন সম্পাদক বেলাল হোসেনের বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকাল থেকে একতা মালটি পারপার্স কো অপারেটিভ এনজিওর সদস্যদের টাকা ফেরত দেয়ার কথা ছিলো। এনিয়ে দুই গ্র“পের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সরকার বলেন, নাটুয়াপাড়া হাটের ইজারা ও এনজিওর টাকা নিয়ে দুই গ্র“পের মধ্যে বিরোধ চলে আসছিলো। এঘটনায় আজ সংঘর্ষের বধে। সংঘর্ষের খবর পেয়ে আমি পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।

কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বর্তমানের পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সিরাজগঞ্জের কাজিপুরে হাটের ইজারা ও এনজিও টাকা বন্টন নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ১৫

আপডেট সময় : ০৮:০১:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭