বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঘুষসহ গ্রেপ্তার সহকারী শিক্ষা পরিদর্শক কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২ লাখ টাকা ঘুষসহ হাতে-নাতে গ্রেপ্তার সহকারী শিক্ষা পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নূর-ই-আলম আসামি মোস্তাফিজুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদন করেন। আর দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেট এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তাকে ঘুষ গ্রহণকালে গ্রেপ্তার করে দুদকের একটি বিশেষ টিম।

দুদক সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের অনুকূলে রিপোর্ট প্রদানের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ৩ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেন। এরপর সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের নিকট থেকে মোস্তাফিজুর রহমান ঘুষের টাকার প্রথম কিস্তি বাবদ ২ লাখ টাকা রাজধানীর পলওয়েল মার্কেটের সামনে এসে গ্রহণকালে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টিম মোস্তাফিজুর রহমানকে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেপ্তার করে।

সূত্রে আরো জানা গেছে, তাৎক্ষণিকভাবে তার দেহ তল্লাশি করে আরো ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে দুদক এর সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক নূর-ই-আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঘুষসহ গ্রেপ্তার সহকারী শিক্ষা পরিদর্শক কারাগারে !

আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭