বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

লালবাগ কেল্লার ভেতরে থাকা বাড়ি অপসারণের নির্দেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ণ, বুধবার, ৩১ মে ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা জনৈক আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে ওই বাড়ির মালিককে ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ টাকা সরকারকে দিতে বলেছেন আদালত।

এ বিষয়ে করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০১১ সালে লালবাগ কেল্লার সীমানার ভিতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রিট আবেদন করা হয়।

সেই আবেদনের শুনানি নিয়ে একই বছর হাইকোর্টের একটি বেঞ্চ লালবাগ কেল্লার সীমানার ভিতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। পরে এই আদেশ আপিল বিভাগে স্থগিত থাকা অবস্থায় এক রিভিউ আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে আপিল বিভাগ লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা কী কী অবৈধ স্থাপনা আছে তা জানতে চান। এ বিষয়ে প্রতিবেদন দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপকসহ তিনজনকে নির্দেশ দেন। ওই কমিটি ২৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনার মধ্যে জনৈক আবুল হাসেমের বাড়ির কথা উল্লেখ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

লালবাগ কেল্লার ভেতরে থাকা বাড়ি অপসারণের নির্দেশ !

আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ণ, বুধবার, ৩১ মে ২০১৭