বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বিদ্যুৎ খাতের উন্নয়নে ৫০০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৭:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিদ্যুৎ খাতের উন্নয়নে ৬১৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৮০ টাকা বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হয় প্রায় ৪ হাজার ৯২৮ কোটি টাকা। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় প্রাপ্য অর্থ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, বিতরণ সক্ষমতা বাড়ানো এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যবহার করা যাবে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড- ডেসকো এবং বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড এ কাজ করবে।

এ ছাড়া এই ঋণের টাকায় পল্লি অঞ্চলে ৫০ হাজার বিদ্যুতের লাইন স্থাপনের কাজ করা হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে ৪০০ কেভি ট্রান্সমিটার স্থাপনের কাজও করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০২০ সাল পর্যন্ত। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫৭ মিলিয়ন ডলার। সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে ৪৩৯ মিলিয়ন ডলার। এ ছাড়া জাপান থেকে ২ মিলিয়ন ডলার আসবে।

৫ বছর গ্রেস পিরিয়ডসহ সরকার ২৫ বছরে এই অর্থ পরিশোধ করতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বিদ্যুৎ খাতের উন্নয়নে ৫০০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি !

আপডেট সময় : ১২:২৭:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০১৭