বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ইফতারি তৈরিতে ব্যবহৃত কিছু পণ্যের দাম !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০১:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কিছু মুদি পণ্য আছে যা ইফতারি তৈরিতে ব্যবহার হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে- চিনি, ছোলা, ডাল, বেসন, তেল, আদা, পেঁয়াজ, রসুন উল্লেখযোগ্য। রাজধানীর কয়েকটি এলাকার মুদি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, খোলা চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। প্যাকেট চিনির গায়ের মূল্য ৭২ টাকা। কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৭৫ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, প্যাকেটের গায়ে ৭২ টাকা মূল্য দেওয়া থাকলেও তাদের কাছ থেকেও ৭২ টাকা করে নেওয়া হচ্ছে। যে কারণে ক্রেতাদের কাছ থেকে বিভিন্ন দাম রাখা হচ্ছে। সর্বোচ্চ ৭৫ টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে চিনি।

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা ঘুরে দেখা যায়, প্রতিকেজি ছোলা বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকায়, চিড়ার কেজি ৬০ টাকা, খেসারির ডালের কেজি ৭০ থেকে ৭২ টাকা, মসুর ডাল ১১০ টাকা, দেশি খেসারি ৯০ টাকা, বুটের ডাল ৮০ থেকে ৮৫ টাকা। ভাল মানের বেসন কেজি ৯০ থেকে ১০০ টাকা। একটু কম দামের বেসন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

তীর সয়াবিন তেলের লিটার (বোতল) ১০৫ টাকা, তীর খোলা তেল ৮০ থেকে ৮৫ টাকা, এসিআই ১০৩ টাকা, ফ্রেশ ১০৫ টাকা। আমদানি করা পেঁয়াজ ২২ থেকে ২৫ টাকা, দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকা, দেশি রসুন ১০০ থেকে ১১০ টাকায়, আমদানি করা রসুন ১৩০ থেকে ১৫০ টাকায়, চায়না আদা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ইফতারি তৈরিতে ব্যবহৃত কিছু পণ্যের দাম !

আপডেট সময় : ০২:০১:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৭ মে ২০১৭